চার ঘণ্টায় স্মার্টফোন ফ্রি হোম ডেলিভারি!
ঢাকার গ্রাহকদের সর্বোচ্চ ৪ ঘণ্টার মধ্যে ‘ফ্রি হোম ডেলিভারি’ সুবিধা চালু করেছে শাওমির স্মার্টফোন এবং এক্সেসরিজের এক্সক্লুসিভ ব্র্যান্ড রিটেইল চেইন ডিএক্স টেল (www.dx.com.bd/shop)। ‘ডিএক্স-প্রেস ডেলিভারি’ নামের এই সেবাটি সারাদেশের জন্য চালু করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, "করোনা ভাইরাসের এই সময়ে ক্রেতাদের সুরক্ষা এবং চাহিদার কথা ভেবে আমরা এই "ডি এক্সপ্রেস ডেলিভারি" ক্যাম্পেইনটি চালু করেছি । ক্রেতারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে তাদের পছন্দের শাওমি স্মার্টফোন অর্ডার করতে পারবেন। ফোন পেতে কোনও ডেলিভারি চার্জ দিতে হবে না। আর রাজধানী ঢাকার গ্রাহকদের জন্য চার ঘণ্টার মধ্যে ডেলিভারি সুবিধা পেতে অর্ডার দিতে হবে প্রতিদিন দুপুর ১২টার মধ্যে।"
ক্রেতারা ফেসবুক পেজ (www.facebook.com/DXTelLtd) , ওয়েবসাইটের মাধ্যমে এবং ফোন করে (০১৭০৮৪৬৪১৯৩, ০১৭০৮৮১৩৭৮১) অর্ডার করা যাবে। দাম পরিশোধ করা যাবে ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশের মাধ্যমে। ঘরে বসে হাতে ফোন বুঝে পেয়েও দাম পরিশোধ (ক্যাশ অন ডেলিভারি) করা যাবে।
প্রসঙ্গত, ডিএক্স টেল হচ্ছে শাওমি বাংলাদেশের সবচেয়ে বড় এক্সক্লুসিভ ব্র্যান্ডশপ রিটেল চেইন পার্টনার। ডিএক্স টেল সারাদেশ ব্যাপী বর্তমানে ৪০ টির ও অধিক জেলা পর্যায়ে ৫০ টিরও বেশি শাওমির এক্সক্লুসিভ স্টোর পরিচালনা করছে।